Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। পঞ্চায়েত নির্বাচনের আগে ৪৩ জন তৃনমূল নেতা সাসপেন্ডঃবাদ যেতে পারে আরো ।।

দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন।তাতেও দলের শৃঙ্খলা রক্ষায় ফাঁক ফোকর রাখতে নারাজ রাজ্যের শাসক দল তৃনমূল।তাই সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলায়তেও দলের নির্দেশ উপেক্ষা করায় গুরুত্বপূর্ণ নেতা-নেত্রীদের দল থেকে
বহিষ্কার করলো তৃনমূল। পূর্ব মেদিনীপুরে তৃনমূলের দুটি সাঙ্গঠনিক জেলা তমলুক ও কাঁথি।বৃহস্পতিবার তৃনমূলের তমলুক সাঙ্গগঠনিক জেলার সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বহিষ্কৃত নেতা নেত্রেঈদের তালিকা প্রকাশ করেছেন।

সৌমেন মহাপাত্র বলেন, প্রার্থী না হতে পেরে সাময়িক দুঃখ পাওয়ায় অনেকেই নির্দলে প্রার্থী হয়েছেন। দলের গুরুত্বপূর্ণ নেতা হওয়া সত্ত্বেও কেউ কেউ নির্দল প্রার্থীকে সমর্থনে প্রচার করছেন। রাজ্যস্তরে এ বিষয়ে পর্যালোচনা হওয়ার পর কাদের সাসপেন্ড করা হবে, সেই তালিকা পাঠানো হয়েছে। তাঁর দাবি, সবার মতামত নিয়েই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। তবে দল যে সবার ওপরে, এটা মাথায় রেখে যাঁরা গুরুত্ব দিচ্ছেন না,তাঁদের ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। জানা গেছে পূর্ব মেদিনীপুরের পাশাপাশি এদিন বীরভূমে ১৫ জন, হুগলিতে ২৫ জন, হাওড়ায় ১৩ জন, ঝাড়গ্রামে ১৪ জন, মুর্শিদাবাদে ২৫ জন এবং পশ্চিম মেদিনীপুরে ৩৯ জন নেতাকে পঞ্চায়েত নির্বাচনের আগে দল থেকে বহিস্কার করেছে রাজ্য তৃনমূল

Related News

Also Read