Select Language

[gtranslate]
২৩শে ফাল্গুন, ১৪৩২ রবিবার ( ৮ই মার্চ, ২০২৬ )

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কাঁথি মুসলিম শরাহ কমিটির নির্বাচন

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কাঁথি মুসলিম শরাহ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হলো।দারুয়া মুসলিম গার্লস হাই স্কুলে এই নির্বাচন প্রক্রিয়া সুসম্পন্ন হয় শনিবার বিকালে। পঞ্চম বারের জন্য কাঁথি মুসলিম শরাহ কমিটির সভাপতি হিসাবে পুনঃরায় নির্বাচিত হন শেখ মহাম্মদ আব্দুর রহমান (মনি)।

এই কমিটির মধ্যে সাত বস্তির সর্দার মসিউদ্দিন আলমগীর, পূর্ব বস্তির শেখ মোশারফ, পশ্চিম বস্তির শেখ কমরুল আলি শাহ, উত্তর বস্তির আইয়ুব আলী খান পুনঃরায় নির্বাচিত হন। এই নির্বাচন পরিচালনা করেন হাসিবুল আলি খান ও শেখ উমার ফারুক।

 

প্রতি তিন বছর অন্তর এই কমিটি নির্বাচন হয়।আজকের নির্বাচনে ১৫৪ জন বিভিন্ন বস্তুর প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই নির্বাচনে জনসমক্ষে হাত তুলে ভোটদানের কর্মসূচি হয়। শেখ মোহাম্মদ আব্দুর রহমান এর প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিলেন হাবিব আলি খান।

 

এই নির্বাচনে জয়লাভের পর শেখ মোহাম্মদ আব্দুর রহমান (মনি) সকলকে অভিনন্দন জানিয়েছেন। এই জয়লাভের পর জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান বিভিন্ন বস্তির উৎসাহী প্রতিনিধি ও এলাকাবাসী।

Related News

Also Read