Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

।। চারচাকা গাড়ি দরজা লেগে মৃত্যু এক যুবকের ।।

প্রদীপ কুমার সিংহ :- চারচাকা গাড়ি দরজা লেগে এক ব্যক্তির মৃত্যু হয়।মৃত ব্যক্তির নাম তপন কুমার সর্দার। বাড়ি বারুইপুর থানা অন্তর্গত গোচরণ এলাকায়।

তপনবাবু পেশায় ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত সূর্যপুর এলাকায়।

স্থানীয় সূত্রের খবর তপন বাবু শনিবার সকালে সূর্যপুর বাজারে গিয়েছিলেন বাজার করতে।বাজার থেকে বাড়ি ফেরার সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটা ট্যাক্সি দাঁড়িয়েছিল । হঠাৎ ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি দরজা খুলে অসাবধান বশত তপনবাবুর মাথায় লাগে, এবং গুরুতর আহত অবস্থায় মাটিতে পড়ে যায়।


সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করেন তার মাথায়। কিন্তু অবস্থা আরো আশঙ্কাজনক হওয়ায় এক ঘন্টা পর তপনবাবুর মৃত্যু হয়।

এই খবর তপন বাবুর পড়ায় গেলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসপাতাল থেকে বারুইপুর থানায় খবর দেয়। বারুইপুর থানা পুলিশ তপনবাবুর দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। এই ব্যাপারে বারুইপুর থানা পুলিশ একটি তদন্ত শুরু করেছে।

Related News

Also Read