Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। বিজ্ঞাপনে একসঙ্গে আলমগীর-রুনা লায়লা-আঁখি ।।

তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লাকে এবার একসঙ্গে দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। তাদের সঙ্গে চমক হিসেবে থাকবেন আঁখি আলমগীরও।

বিজ্ঞাপনটি বানাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন। আগামী ১০ জানুয়ারি শুটিং হবে বিজ্ঞাপনটির।


এ প্রসঙ্গে নির্মাতা জানান, একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হবে এটি। বড় আয়োজনে বিজ্ঞাপনটি বিভিন্ন মাধ্যমে প্রচার হবে। অনন্য মামুন বলেন, “এই বিজ্ঞাপনটির জন্য তাদের ছাড়া অন্য কাউকে কল্পনা করতে পারছিলাম না। সেই কারণে তাদের নিয়েছি। স্ক্রিনেও তারা অভিনেতা আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা হিসেবে আসছেন।”

আলমগীর ও রুনা লায়লা দুজনেই সিনেমা ও গানের খ্যাতিমান তারকা। এর আগে তারা ১৯৯৭ সালে প্রয়াত চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’ সিনেমায় অভিনয় করেছিলেন।

Related News

Also Read