Select Language

[gtranslate]
২১শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ৫ই জুলাই, ২০২৬ )

।। মেছেদায় গভীর রাত্রে অগ্নিকান্ডঃদুটি দোকান পুড়ে ছাই ।।

পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা বাজারে বুধবার গভীর রাত্রিতে আগুন লেগে দুটি দোকান ভস্মীভূত হয়ে যায়।

জানা গেছে মেছেদা স্টেট ব্যাংক এর সামনে দুটি দোকানে আগুণ লাগে গভীর রাত্রিতে ।এই আগুন একটি টায়ার-ব্যাটারী দোকান ও একটা চার চাকা গাড়ীর গ্যারেজে লেগে যায় । গভীর রাত্রিতে হটাৎই আগুন লেগে যায়।

স্থানীয় দোকান দারেরা আগুন দেখতে পেয়ে কোলাঘাট থানায় ফোন করে। পুলিস সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে।

খবর পেয়ে চারটি দমকলের ইঞ্জিন এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। দুটি দোকান এর সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতি কয়েক লক্ষ টাকা

Related News

Also Read