Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। রাতের অন্ধকারে ধানের গাদায় আগুন দিলো দুষ্কৃতীরা ।।

মাঠে থাকা মজুত থাকা ধানের গাদায় রাতের অন্ধকারে আগুন লাগিয়ে লক্ষাধিক টাকার ক্ষতির চেষ্টা করলো দুষ্কৃতীরা। এই ঘটনায় আগুনে পুড়ে ছাই হলো দুই বিঘা জমির ধান। ঘটনার খবর পেয়ে আগুনের থেকে বেঁচে থাকা ধান উদ্ধার করতে গিয়ে গুরুত্বর আহত হয়েছেন ধানের মালিক । পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের খড়ুই পশ্চিম সাই এলাকায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।



জানা গিয়েছে ধান কাটার পর ঝাড়াই করার পরে ওই মাঠে বস্তার মধ্যে রাখা ছিল কাঠের সমস্ত ধান।অভিযোগ রবিবার রাতের অন্ধকারে কেউ বা কারা সেই ধানের গাদাতে আগুন লাগিয়ে দেয়। সোমবার সকালে স্থানীয়রা ঘটনাটা দেখতে পেয়ে খবর দেয় ধানের মালিককে।


খবর পেয়ে ছুটে এসে উদ্ধার কার্য করতে গিয়ে আগুনে ঝলসে গিয়েছে ধানের মালিকের দেহ। তাকে স্থানীয়রা উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান এবং তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অভিযোগ দায়ের হয়েছে এগরা থানায়।পুলিশ তদন্ত শুরু করেছে

Related News

Also Read