স্বাধীনতার ৭৫ বছর পার হয়ে গেলেও আজও বিদ্যুৎ পৌঁছায়নি হলদিয়ার দুটি গ্রামে ।বন্দর থেকে ঢিল ছোঁড়া দুরত্বের বিষ্ণুরামচক ও সৌতানপুর নামের এই দুই গ্রামে বিদ্যুতায়নের জন্যে উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ।মুলত তাঁর উদ্যোগেই বিদ্যুত্মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে সংশ্লিষ্ট দফতরের কর্মীরা কাজে নামেন।অভিযোগ এটা জানার পরেই হলদিয়া বন্দর কর্তৃপক্ষ রাজ্য বিদ্যুত্ দফতরের কাছে চিঠি লিখে এই প্রক্রিয়া বন্ধ করার আবেদন জানিয়েছে। অভিযোগ শ্যামল আদক-শুভেন্দু অধিকারীর উদাসীনতাতেই বিষ্ণুরামচক ও সৌতানপুরে বিদ্যুৎ সংযোগ হয়নি।আরো অভিযোগ এবারেও শুভেন্দু অধিকারী পেছন থেকে কলকাঠি নেড়ে বিদ্যুৎ সংযোগ আসা আটকানোর চেষ্টা করছে।যদিও শুভেন্দু বাবু কিংবা শ্যামল আদকের থেকে এই বিষয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত রবিবার কুনাল ঘোষ জানতে পারেন হলদিয়া পৌরসভার ২৭নং ওয়ার্ডের এই দুই গ্রাম বিদ্যুৎ হীন ।নিজে গিয়ে এলাকা গুলি পরিদর্শন করেন কুনাল ঘোষ।
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কাছ থেকে বিদ্যুত্হীন দুই গ্রামের মানুষের দুর্দশার কথা শোনার কয়েক ঘন্টার মধ্যেই পদক্ষেপ নেন মানবিক বিদ্যুত্মন্ত্রী অরূপ বিশ্বাস। বিষ্ণুরামচক এবং সৌতনপুর, গত বুধবার থেকে দুই বিদ্যুত্ না যাওয়া গ্রামে বিদ্যুত্ সংযোগের জন্য গ্রামবাসীদের কাছে ফর্ম বিলি শুরু হয়েছে। হলদিয়া পুরসভার প্রশাসক স্থানীয় এসডিও ও পুলিশের সমন্বয়ে হলদিয়া টাউনশিপ ফাঁড়ি থেকে ফর্ম সংক্রান্ত কাজ হয়েছে। বিদ্যুত্মন্ত্রী অরূপ বিশ্বাস সক্রিয় নজরদারি রাখায় দ্রুততার সঙ্গে কাজ হয়। ফর্ম সংক্রান্ত কাজে তৃণমূল কংগ্রেস কর্মীরা দলমতনির্বিশেষে মানুষকে সাহায্য করেন। আর তারপরই বন্দর কর্তৃপক্ষ চিঠি দেয় বিদ্যুত্ দফতরে। জানায় এই দুই গ্রামে বিদ্যুত্ আনা যাবে না।
ফলে অসহায় মানুষগুলির গ্রামে আলো আসার স্বপ্ন থমকে যায়।তবে এলাকাবাসী যাতে হতাশ না হন তার জন্যে শুক্রবার বিষ্ণুরামচকে গ্রামবাসীদের মধ্যে বিদ্যুত্মন্ত্রীর সেই বার্তা দিতেই হাজির হয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গ্রামবাসীদের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে কুণালের পাল্টা হুঁশিয়ারি, কেন্দ্রীয় বাহিনী বা সিআইএসএফ দিয়ে বিদ্যুত্ দেওয়ার কাজে বাধা মানা হবে না। তৃণমূল নেতৃত্বকে টপকে গ্রামে ঢুকতে হবে বাহিনীকে।এদিন গ্রামবাসীদের মধ্যে সাহস জোগাতে বিষ্ণুরামচকের ভরা গ্রামসভাতে কুণালের ঘোষণা, স্বাধীনতার এতদিন পরেও আপনাদের ঘরে বিদ্যুতের আলো নেই। আপনাদের প্রতি এটা বঞ্চনা, লজ্জার। তবে বিদ্যুত্মন্ত্রীর সক্রিয় পদক্ষেপে যতটা দ্রুত সম্ভব এই গ্রামে বিদ্যুত্ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে।
কুনাল ঘোষ আরো বলেন আপনাদের কাছে বিদ্যুত্ আসবেই। কারণ, সুপ্রিম কোর্টে বলেছে, জমি সংক্রান্ত কোনও জটিলতা থাকলে সে মামলা তার মত চলবে, কিন্তু সেই জমিতে বসবাসকারী কোনও মানুষকে বিদ্যুত্ ও আলো থেকে বঞ্চিত করা যাবে না। সুতরাং, আপনারা নিশ্চিন্তে থাকুন। কোনও অপপ্রচারে কান দেবেন না।






