Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। এবার তমলুকে ধরা পড়লো ভুয়ো আইনজীবি ।।

এবার ভুয়ো আইনজীবী ধরা পড়লো আদালতে।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক আদালতে ।পুলিশ এবং আইনজীবীরা জিজ্ঞাসা করে জানতে পেরেছে? ধৃত ব্যক্তির নাম আব্দুল মজিদ। বাড়ি তমলুক থানার কাশমালি গ্রাম। তমলুক জেলা আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


জানা গেছে আদালত চত্বরে কয়েকদিন ধরে কালো কোর্ট পরে এক যুবক ঘোরাঘুরি করছিল এবং নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে বিভিন্ন মোক্কেলের কাছ থেকে টাকা নিচ্ছিল বলে অভিযোগ।


জানা গেছে এই যুবককে দেখে আইনজীবীদের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে এই ব্যাক্তি আইনজীবীদেরকে মারধোর শুরু করেন। এরপরই আইনজীবীরা তাকে ধরে ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের অফিসে নিয়ে গিয়ে বসায়।


পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে তমলুক থানায় নিয়ে গিয়েছে।

Related News

Also Read