Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। ১৮৩ জন ‘অযোগ্য’ শিক্ষকের তালিকা প্রকাশ পর্ষদের ।।

২০১৬ সালে রাজ্যে নবম-দশমে চাকরি পেয়েছেন প্রায় ১৩ হাজার শিক্ষক। অভিযোগ, সেই নিয়োগ প্রক্রিয়াতেও ব্যাপক বেনিয়ম হয়েছে।তার মধ্যে ১৮৩ জন ‘অযোগ্য’ প্রার্থীর তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

বৃহস্পতিবার সকালেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে নবম-দশমে ভুয়ো শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে।


বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই তালিকা প্রকাশ করে এসএসসি। তালিকায় দেখা যাচ্ছে ভুয়ো সুপারিশপত্রে সবচেয়ে বেশি চাকরি পেয়েছেন ইংরেজি শিক্ষকেরা। ১৮৩ জন অযোগ্য শিক্ষকদের মধ্যে ৫৭ জনই ইংরেজির শিক্ষক বা শিক্ষিকা। এ ছাড়া ৩০ জন ভূগোলের, ২২ জন জীবন বিজ্ঞানের, ২১ জন বাংলায়, অঙ্ক এবং পদার্থ বিজ্ঞানে ১৮ জন করে এবং ইতিহাসে ১৭ জন শিক্ষক-শিক্ষিকা ভুয়ো সুপারিশ পত্রে নিয়োগ পেয়েছিলেন।


প্রসঙ্গত নিয়োগ দূর্নীতি মামলায় এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি উপদেষ্টা কমিটির সদস্য এসপি সিনহা, অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়।   

Related News

Also Read