Select Language

[gtranslate]
১৬ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ৩০শে মার্চ, ২০২৬ )

।। পথবাতির টাকা নয়ছয়ঃসাত ঘন্টা পুলিশি জেরা সৌমেন্দু অধিকারীকে ।।

কাঁথিতে পথবাতির জন্যে বরাদ্দ টাকা নয়ছয় কান্ডে তদন্তে ফের কাঁথি থানায় হাজিরা দিতে হল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীকে।প্রায় সাড়ে সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে।


শুভেন্দু অধিকারী তৃনমূলে থাকাকালীন সৌমেন্দু অধিকারী কাঁথি পৌসভার চেয়ারম্যান ছিলেন।সেই সময়ে কাঁথি শহর জুড়ে বসা পথবাতিতে দুর্নীতির অভিয়োগ করেন পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুবল মান্না ।এই অভিযোগের ভিত্তিতে আগেও সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।


ফের জিজ্ঞাসাবাদের নোটিশ পেয়ে সোমবার সকাল সাড়ে ১২ টা নাগাদ কাঁথি থানায় এসে হাজির হন সৌমেন্দু অধিকারী। দফায় দফায় রাত্রি প্রায় আটটা অবধি এই জিজ্ঞাসাবাদ চলেছে।উল্লেখ্য হাইকোর্টের নির্দেশে রক্ষাকবচ র‍্যেছে সৌমেন্দুবাবুর। তাই জিজ্ঞাসাবাদ করলেও কাঁথি থানার তদন্তকারী অফিসারেরা সৌমেন্দু অধিকারীকে গ্রেফতার করতে পারবে না।

প্রসঙ্গত এর আগে জেরার নামে ডেকে এনে দীর্ঘক্ষন থানায় এমনি বসিয়ে রাখা হচ্ছে অভিযোগ তুলেছিলেন সৌমেন্দু অধিকারী।তাই জেরার সময়ে সাথে করে গীতা নিয়ে এসেছিলেন।পুলিশ বাধা দেওয়ায় প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন।তবে এদিন আর গীতা নিয়ে জেরার মুখে হাজির হন নি বলে জানা গেছে।

Related News

Also Read