Select Language

[gtranslate]
৩০শে বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ১৩ই মে, ২০২৬ )

।। ঝাড়খন্ড থেকে আসা টমেটো বোঝাই পিকাপভ্যান উল্টালো ঠাকুরচকে ।।

প্রতিবেশী রাজ্য ঝাড়খন্ড থেকে টমেটো পূর্ব মেদিনীপুর জেলার এগরায় নিয়ে আসার পথে পশ্চিম মেদিনীপুরের ঠাকুরচকে দুর্ঘটনার কবলে পড়লো পিকাপ ভ্যান।



জানা গেছে বেলদা-কাঁথি রাজ্য সড়কের ঠাকুরচকে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে টমেটো বোঝায় এই পিকআপ ভ্যানটি, এরপর রাস্তার কাছে গাছে ধাক্কা লেগে নয়নজুলিতে নেমে যায়।

এর ফলে নষ্ট হয় গাড়িতে থাকা বহু টমেটো, সেই সঙ্গে গাড়িটি গাছে ধাক্কা লাগায় গাড়িটিও দুমড়ে মুছড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে রাস্তার কাছে কাদামাটির নয়নজুলিতে নেমে যাওয়ায় গাড়িটি পালটি না খাওয়ায় বরাত জোরে প্রাণে বাঁচেন চালক এবং খালাসি। নারায়ণগড় ব্লকের বেলদা থানার ঠাকুরচকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Related News

Also Read