কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলা নিয়ে কাজ করে চলা সামাজিক সংগঠন “জঙ্গলমহল উদ্যোগ”-এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডাকে।

মঙ্গলবার ছিল স্বাধীনতা সংগ্রামী,মুন্ডা বিদ্রোহ “উলগুলান” এর নায়ক “ধরতী আবা” বীরসা মুন্ডার জন্মদিন। মেদিনীপুর শহরের রাঙামাটিতে মঙ্গলবারই সরকারী প্রশাসনিক উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বীরসা মুন্ডার মূর্তি ।

সদ্য প্রতিষ্ঠিত এই মূতিতেই এদিন বিকেলে জঙ্গল মহল উদ্যোগের পক্ষ থেকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা হয়।
উপস্থিত ছিলেন সংস্থার পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুব্রত মহাপাত্র, সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,সদস্যা শিক্ষিকা ঝুমঝুমি চক্রবর্তী সহ অন্যান্যরা।

Post Views: 65





