Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

।। সোনারপুরে বাইক দুর্ঘটনায় মৃত ২ ।।

প্রদীপ কুমার সিংহ :- বন্ধুকে বাইকে করে বাড়িতে দিয়ে বাড়ি ফেরার সময় বাইকের সঙ্গে ট্রাকে ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনাটা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জেলার সোনারপুর থানা অন্তর্গত সোনারপুর মিশন পল্লী এলাকায়।

২ যুবকের নাম কুশল দে(২৬) ও সৌরভ মন্ডল(২৫)। কুশলের বাড়ি কসবা এলাকায় ও সৌরভের বাড়ি লেকগার্ডেন্স।



পুলিশ সূত্রে খবর রুবি এলাকায় একটি অনুষ্ঠানে ছিল ওই দুই যুবকের। অনুষ্ঠান শেষে এক বন্ধুকে বাড়িতে পৌঁছাতে বারুইপুর যায় তারা। বারুইপুর থেকে ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে আর জানান একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় দুজনের। দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Related News

Also Read