Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। সিপিআইএমের পদযাত্রা বারুইপুর ।।

প্রদীপ কুমার সিংহ :- তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএমের পক্ষ থেকে পদযাত্রা হয় রবিবার বিকালে।

এই পদযাত্রায় দাবি করা হয় সব টেট আন্দোলনকারীদের চাকরি দিতে হবে, ১০০ দিনের কাজ ও বকেয়া দিতে হবে, পঞ্চায়েত ও ব্লককে হিসাব দিতে হবে, সব নিকাশি ও সেচের খালের সংস্কার চাই, সুন্দরবনে বাঁধ পোক্তভাবে মেরামত করতে হবে এবং সরকারি আর্থিক কেলেঙ্কারি বিরুদ্ধে এই পদে যাত্রা হয়।


পদযাত্রাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর ফুলতলা দু নম্বর গেটের সামনে থেকে সীতাকুণ্ড হয়ে পুঁড়ি পর্যন্ত যায়।

প্রায় তিন কিলোমিটার রাস্তা পদযাত্রা করে। এই পদযাত্রা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সহ প্রায় ২০০ সিপিআইএম কর্মী অংশগ্রহণ করে।

Related News

Also Read