Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। ভর্তি নিয়ে বেনিয়মের অভিযোগঃতদন্ত কমিটি চাইলো সুপ্রকাশ গিরি ।।

কলেজে ভর্তি নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে পরিচালন কমিটির সভাপতি সুপ্রকাশ গিরিকে বিপাকে ফেলার চেষ্টা করে বিপদে পড়লো অভিযোগকারীরাই।কারন এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন জানালেন খোদ সুপ্রকাশ।



পূর্ব মেদিনীপুরের কাঁথি প্রভাতকুমার কলেজে অল্প মেধার ছাত্র-ছাত্রীদের টাকার বিনিময়ে ভর্তি নেওয়ার অভিযোগ উঠেছে।অভিযোগকারীদের দাবী কলেজ পরিচালন কমিটির সভাপতি সুপ্রকাশ গিরির চিরকুটের স্বাক্ষরের মাধ্যমে মেরিট লিস্ট ছাড়া পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়।তাদের আরো দাবি এটা হয়েছে টাকার বিনিময়। কলেজে ভর্তি প্রক্রিয়াতে বহু টাকার লেনদেন হয়েছে বলে অভিযোগ ।

ভর্তি দুর্নীতি প্রসঙ্গে কলেজ পরিচালন কমিটির সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, আমি ভর্তির জন্য এরকম কোনও সুপারিশ অধ্যক্ষের কাছে পাঠাইনি৷ এরকম কোনও প্রমাণ দিতে পারলে কলেজ থেকে বেরিয়ে আসব।



সেই সাথে তাঁর দাবী, আমি চাই, ভর্তি নিয়ে যেসব অভিযোগ আসছে তা নিয়ে একটা তদন্ত কমিটি হোক। ইতিমধ্যে ভর্তির নামে টাকা চাওয়া নিয়ে কিছু অডিও ভাইরাল হয়েছে। গোটা বিষয়টির তদন্ত হোক।

সুপ্রকাশ গিরি ঘনিষ্ট জনেরা বলছেন দীর্ঘদিন কলেজ পরিচালন কমিটির ক্ষমতায় থেকে অধিকারীরা ব্যাপক দুর্নীতি করেছে।তাদের ঘনিষ্ট কিছুজন তৃনমুলে থেকে গিয়ে সেই দুর্নীতি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো।কিন্তু সফল হতে না পেরে মিথ্যা কুৎস্যা করছে।তাই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এই চক্রের প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবি তুলেছেন সুপ্রকাশ গিরির ঘনিষ্ট জনেরাও।

Related News

Also Read