Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থায় বিনা নির্বাচনে জয়ী ।।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির মহকুমা ক্রীড়া সংস্থার নির্বাচনে বিরোধীরা কোন পদে মনোনয়ন পত্র তুললো না ।স্বাভাবিক ভাবেই অফিসিয়াল প্যানেল বিনা নির্বাচনে জয়ী হতে চলেছে।

বুধবার কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার আগামী তিন বছরের নতুন কমিটি নির্বাচনের মনোনয়ন পত্র জমার দিন নির্দিষ্ট ছিলো।মোট ১৮টি পদ ।তারমধ্যে কাঁথির মহকুমা শাসক এই কমিটির সভাপতি।বাকী ১৭টি আসনে নির্বাচন হয়।



দুই নির্বাচন আধিকারীক কমলেন্দু পাহাড়ী ও আবদুল হামিদ খান জানিয়েছেন কাঁথির অরবিন্দ স্টেডিয়ামে এদিন মনোনয়ন পত্র তোলার দিন পূর্ব ঘোষিত ছিলো।১৭টি আসনে ১৭ জনই মনোনয়ন পত্র তুলেছেন।আগামীকাল মনোনয়ন পত্র জমার দিন ।


কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারন সম্পাদক সতীনাথ দাস অধিকারী জানিয়েছেন অফিসিয়াল প্যানেল ছাড়া আর কোন মনোনয়ন পত্র না তোলায় অফিসিয়াল প্যানেলই বিনা নির্বাচনে জয়ী হতে চলেছে।আগামী ২৭ তারিখ সাধারন সভায় নতুন বোর্ড শপথ নেবে বলেও তিনি জানান।অফিসিয়াল প্যানেল অনুযায়ী বিভিন্ন পদের প্রার্থীরা হলেন যথাক্রমে

সভাপতি

মহকুমা শাসক

সহ সভাপতি

১. উত্তম বারিক
২. বিশ্বজিৎ দত্ত
৩. সতীনাথ দাস অধিকারী

সাধারণ সম্পাদক

১. সুপ্রকাশ গিরি

সহ সম্পাদক

১. পিনাকী দিন্ডা
২. রামকৃষ্ণ পন্ডা
৩. ইমরান আলি খান


কোষাধ্যক্ষ

১. সুস্মিত মিশ্র


কার্যকরী কমিটির সদস্য
১. মঞ্জুর রহমান খান
২. গোলক বিশ্বাস
৩. সঞ্জিত ভৌমিক
৪. মলয় মাইতি
৫. খোকন চক্রবর্তী


ক্রীড়া অনুরাগী
১. বিশ্বজিৎ মাইতি
২. সুকোমল মাইতি

মহিল প্রতিনিধি
১. রীতা ভুঞ্যা রায়

শিশু প্রতিনিধি
১. বিশ্বজিৎ বেরা

Related News

Also Read