Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। আধুনিক শিক্ষায় নতুন দিগন্ত সৃষ্টি করেছে “Swarnim International school ” ।।

ইন্দ্রজিৎ আইচ :- আমরা সকলেই ছোটদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার দিকে ছুটছি। এই ইঁদুর দৌড়ে সবাই চায় বা বলতে গেলে সব বাবা মা ই চায় তার সন্তান যেন প্রথম হয়। সব দিকেই যেন তার প্রতিভা বিকশিত হয়। সেই লক্ষ্যে ই এগিয়ে চলেছে রাজপুর – সোনারপুর পৌরসভার অধীনে ১৮০ এন এস সি বোস রোড এর কাছে এস আই এস বা Swarnim International school ।

২০১৬ সালে এই স্কুল প্রতিষ্ঠা করেন কলকাতার প্রাক্তন শেরিফ প্রবীর রায় ও স্কুলের প্রতিষ্ঠাতা পরিচারিকা স্বাতী সারাওগী। এই স্কুল এর ট্রাস্টি হলেন বিখ্যাত শিল্পপতি এইচ পি বুধিয়া।



সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এই স্কুল এর প্রধান স্বাতী সারাওগি জানালেন এই মুহূর্তে আমাদের ছাত্র ছাত্রীর সংখ্যা ৪১৫ জন। প্লে গ্রুপ থেকে ক্লাস ৮ পর্যন্ত পড়ানো হয়। মোট শিক্ষিকা আছেন ৪৫ জন। ছোটোদের ক্লাস হয় সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত। বড়দের ক্লাস হয় সকাল ৮ টা থেকে ২টো পর্যন্ত।

সাংবাদিক সম্মেলনে স্কুল এর প্রধান শিক্ষিকা রুমঝুমি বিশ্বাস জানালেন আমাদের এই স্কুলে সম্পূর্ন আধুনিক ভাবে বাচ্চাদের এডুকেশন দেওয়া হয়।
শিক্ষা বা লেখাপড়া ছাড়া বিভিন্ন শিল্প যেমন নাচ, গান, আবৃত্তি, অভিনয়, বক্তিতা, কালিগ্রাফি, মৃত শিল্প, ফটোগ্রাফি, মিউজিক, রোবোটিক, কম্পিউটার, সায়েন্স ল্যাবেটরি, হোম সায়েন্স, বিভিন্ন ধরনের খেলা, প্রাণায়াম, ভোকাল ট্রেনিং সহ অনেক কিছু আমাদের ছাত্র ছাত্রীদের শেখানো হয়। এই এডুকেশন সারা বাংলায় কোথাও শেখানো হয় না, আমরা এর জন্যে বহু পুরস্কার পেয়েছি। এমন কি শারীরিক প্রতিবন্ধী জন্যে রয়েছে লিফ্ট ও টয়লেট। রয়েছে খেলার মাঠ, আউট ও ইনডোর গেমস। এই স্কুলে মাত্র ২ বছর বয়স থেকে ভর্তি করা যায় অন লাইনের মাধ্যমে।



স্কুলের প্রতিটা রুমে আছে আধুনিক বসার জায়গা, সিসি টিভি, আধুনিক ইলেকট্রনিক্স বোড। রয়েছে হাই সিকিউরিটি জোন।

এই সাংবাদিক সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী কনিনিকা ব্যানার্জী। তিনি এই স্কুল ঘুরে দেখেন এবং বলেন আমি অভিভূত এই স্কুল দেখে, এত সুন্দর সাজানো। খুব সিস্টেমেটিক এবং সম্পূর্ন অত্যাধুনিক সিস্টেমে ছেলে মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা হয়। আমার ও কন্যা সন্তান আছে। তাকেও এই ভাবে শেখানোর চেষ্টা করবো। অনেক কিছু আমি শিখলাম ও জানলাম। সব মিলিয়ে “swarnim International school” এই কলকাতায় শিশুর সুস্থ বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ।

Related News

Also Read