Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

।। এগরা ১২ নম্বর ওয়ার্ডে বিজয়া ও দিপাবলী সম্মেলন ।।

প্রদীপ কুমার মাইতি :- বিজয়া সম্মেলন ও দিপাবলীর শুভেচ্ছা বিনিময় করল রাজ্যের শাসকদল। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১২ নম্বর ওয়ার্ড তৃণমূলের উদ্যোগে কসবা এগরার কমিউনিটি হলে বিজয়া সম্মেলন ও দিপাবলীর শুভেচ্ছা বিনিময় হয়েছে।

পাশাপাশি প্রবীণ তৃণমূল কর্মী ও সমর্থকদের সংবর্ধনাও প্রদান করা হয়েছে। সেইসঙ্গে চারাগাছ বিতরণ করা হয় ও মিষ্টি মুখও করানো হয়।

এগরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রায় কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে বিজয়ার অনুষ্ঠান হয়েছে। বিজয়ার ও দিপাবলীর শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী তেইশের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির অপপ্রচার ও কুৎসার বিরুদ্ধে মানুষকে একত্রিত করার আহ্বান জানান নেতৃত্বরা।



বহু মহিলা তৃণমূল কর্মীও উপস্থিত ছিলেন। কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বিজেপির জনবিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানান। সেইসঙ্গে কেন্দ্র সরকারের নীতির বিরোধিতা করেন। তিনি বলেন, “পঞ্চায়েত নির্বাচনে দলকে শক্তিশালী করুন”।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত সাহু, এগরা শহর তৃণমূল সভাপতি উদয় শঙ্কর পাল, কাউন্সিলর খুকু বিশাই, স্থানীয় ওয়ার্ডের সভাপতি শেখ আকতার, বিশিষ্ট সমাজসেবী অলক দাস, শেখ আনসার, শেখ সুরজ, দেবাশিষ জানা ও সুব্রত পাত্র প্রমুখ।

Related News

Also Read