Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

।। নন্দীগ্রামে তৃনমূল ও বিজেপির দেওয়াল লেখন শুরু ।।

আগামী বছর রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।এখনো দিনক্ষন ঘোষনা হয়নি।স্বাভাবিক ভাবে ঘোষনা হয়নি কোন প্রার্থীর নামও।নাম কিংবা দিনক্ষন ঘোষনা না হলেও পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রাজ্যের শাসক ও প্রধান বিরোধী দুই যুদুধান রাজনৈতিক দলের দেওয়াল লিখনকে কেন্দ্র করে শুরু হল রাজনৈতিক তরজা।



পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় তৃনমূল ও বিজেপি এই দুই রাজনৈতিক দলের দেওয়াল লিখন শুরু হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পঞ্চায়েত স্তরে ও বুথ স্তরে পাড়া ভিত্তিক বৈঠক শুরু করেছে।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সাহেব দাস বলেন নন্দীগ্রাম হচ্ছে রাজনীতির পিঠস্থান, এখান থেকেই রাজ্য রাজনীতির পালাবদলের ভাগ্য লিখন তৈরি হয়। তাই আমরা আগে থেকে প্রস্তুত রয়েছি এখানে পঞ্চায়েত ভোটে লড়ার জন্য ।



সাহেব বাবু বলেন আমরা দেওয়ার লিখনের এবারের মূল ইস্যু হলো সরকারের দুর্নীতি গুলিকে মানুষের সামনে তুলে ধরা। যেভাবে একের পর এক দুর্নীতিগ্রস্ত হয়ে তৃণমূল নেতারা জেল খাটছেন তা মানুষের কাছে তুলে ধরাই আমাদের পঞ্চায়েত ভোটের আসল লক্ষ্য। অপরদিকে তৃণমূল কর্মীরাও দেওয়াল লিখনে পিছিয়ে নেই। তারাও নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেওয়াল লিখন শুরু করেছেন কোন প্রার্থীর নাম না লেখা থাকলেও সেখানে তৃণমূলের বিভিন্ন রকম সরকারের উন্নয়নমূলক যে কর্মসূচি তা কিন্তু দেওয়াল লিখন এর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ।



নন্দীগ্রাম দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য
মদন বর্মন বলেন যতই বিজেপি দেওয়াল লিখন করুক আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করুক না কেন মানুষ তৃনমূল সরকারের উন্নয়নের পক্ষে ভোট দেবেন তাই আমরা সরকারের উন্নয়নমূলক কর্মসূচি গুলিকে দেওয়াল লিখন এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

Related News

Also Read