Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। ভগবানপুরে তৃনমূলের সভাঃবিজেপি কর্মী আক্রান্তের অভিযোগ ।।

তৃনমূল কংগ্রেসের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো পূর্ব মেদিনীপুর জেলার বরোজ ।প্রতিবাদ সভার নামে বিজেপি কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ উঠেছে।এর জেরে এক মহিলা গুরুত্বর আহত বলে জানা গেছে।যদিও তৃনমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

রবিবার ভগবানপুরের বরোজে তৃনমূলের প্রতিবাদ সভা ছিলো।সেই সভায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক,তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক তরুন মাইতি প্রমুখ তৃনমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন।

বিজেপির অভিযোগ সেই সভার পরেই তাদের কর্মী সমর্থকের বাড়িতে হামলা চালানো হয় ।বিজেপির অভিযোগ তাদের সমর্থক সরস্বতী জানার বাড়িতে হামলা চালায় তৃনমুল আশ্রিত দুষ্কৃতিরা।

বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুদাম পন্ডা অভিযোগ করেছেন দুষ্কৃতিদের হামলায় সরস্বতী জানা ও তাঁর ছেলে অমর জানা গুরুত্বর আহত হয়েছে।দুজনেই মুগবেড়িয়া হাসপাতালে চিকিৎস্যাধীন।এখনও সরস্বতী জানা সঙ্গাহীন বলে দাবি করেছে বিজেপি।

তৃণমূল অবশ্য সকল অভিযোগ অস্বীকার করেছে।তৃনমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক তরুন মাইতি বলেন তৃনমূল খুন সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করেনা।নিজেদের গোষ্ঠী বিবাদকে তৃনমূলের উপরে চালাচ্ছে

Related News

Also Read