Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। পাঁশকুড়ার নস্করদিঘী মিলন সংঘের রক্তদান শিবির ।।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার নস্করদিঘী মিলন সংঘের কালীপুজো উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, প্রাক্তন শিক্ষক মানস কুমার প্রতি, হলদিয়ার চৈতন্যপুরের রামপুর বিবেকানন্দ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ সুদেব ভট্টাচার্য সহ অনেকেই।



মিলন সংঘের রক্তদান শিবিরে বহু মানুষ রক্তদান করেন এলাকার মহিলারাও এগিয়ে আসেন রক্তদান করার জন্য। কলকাতার মেডিকেল কলেজের চিকিৎসকরা রক্ত সংগ্রহ করেন। প্রায় ৭০ থেকে ৮০ জন রক্ত দাতা তাদের রক্ত দান করেন।



পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র রক্তদাতাদের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁদের বরন করে নেয়। এমনকি মন্দিরে প্রবেশ করে কালী মায়ের মূর্তির সামনে প্রদীপ হাতে আরতি করলেন তিনি।

Related News

Also Read