Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

।। বিজয়া সম্মেলনীতে প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের সংবর্ধনা ।।

পটাশপুর দুই ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খাড় গ্রামে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আয়োজিত হলো।

এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানটি আয়োজিত হয় বুথ তৃণমূলের দলীয় কার্যালয়ের পাশে।



এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এলাকার ২০০ জন প্রবীণ নাগরিক ও প্রতিবন্ধীদের সংবর্ধনা জানানোর পাশাপাশি তাদের শীতবস্ত্র তুলে দেওয়া হয়।



শীত বস্ত্র তুলে দেন পটাশপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর।

উপস্থিত ছিলেন পটাশপুর বিধানসভার বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মদক্ষ মৃণাল কান্তি দাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দুর্গাপদ পাহাড়ি, দুই সহসভাপতি স্বপন মাইতি ও মানস রায়, খাড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক মাইতি, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ নায়েক, বুথের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা গৌতম আচার্য, বুথ সভাপতি বিশ্বেশ্বর নন্দ, যুব সভাপতি সুরজিৎ মাইতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকরা।

Related News

Also Read