Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। শুভ্রা মণ্ডলের “ডুব দাও মোর গানে” মিউজিক ভিডিও প্রকাশ ।।

ইন্দ্রজিৎ আইচ:-আজ কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হলো শুভ্রা মণ্ডলের গাওয়া ১২ টি মিউজিক ভিডিও এ্যালবাম।

এই অ্যালবামটি ” ডুব দাও মোর গানে” প্রকাশ করেন বিখ্যাত সঙ্গীত পরিচালক কল্যাণ সেনবরাট ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইন্দ্রানী সেন।

উপস্থিত ছিলেন শিল্পী শুভ্রা মন্ডল, তার স্বামী হিরন্ময় মন্ডল ও সঙ্গীত আয়োজক বরুণ দাশগুপ্ত।গানের কথা ও সুর করেছেন হিরন্ময় মন্ডল, শুভ্রা মন্ডল প্রমুখ।



শিল্পীর কণ্ঠে গানগুলি শুনতে ভালোই লাগে। উপস্থিত বিশিষ্ট শিল্পীরা সকলেই শুভ্রা মণ্ডলের গানের গলার তারিফ করেন। এই আধুনিক গান গুলি মিউজিক ভিডিও আকারে শুনতে পাওয়া যাবে
ইউ টিউব এ।

Related News

Also Read