আয়লা, আম্ফান, ইয়াসের পর এবার রাজ্যের ভাগ্যে নয়া বিপদের নাম ‘সিত্রাং’। আলিপুর আবহাওয়া দপ্তর আশংকা করা হচ্ছে ,আগামী মঙ্গলবার বাংলা ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’। যার ফলে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।এক কথায় কালীপুজোয় দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশে।

এই অবস্থায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাশাসককে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষত উপকূলীয় জেলার জেলাশাসকদের। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা গিয়েছেন, তাঁদেরও ফিরে আসতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেক মাইকিং করে উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।বিশেষ করে দিঘা মোহনা থানার উদ্যোগে মৎস্যজীবি ও পর্যটকদের মাইকিং করে সতর্ক করা হয় ।

ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে বাংলা-বাংলাদেশের উপকূল জানা যাচ্ছেগ। আবওহাওয়া দফতর বলছে নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে ২৫ তারিখ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ-বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। ফলে কালীপুজোর পরদিন রাজ্যে ভয়াবহ দুর্যোগের আশঙ্কা তৈরি হল।






