পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার প্রতাপপুর এলাকার রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার প্রতিবাদে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করলো আইমা।

প্রতাপপুর থেকে বিজয়নগর যাওয়ার রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার প্রতিবাদে পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের নেতৃত্ব সহ কর্মীরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় প্রতাপপুর থেকে বিজয়নগর যাওয়ার ১০ কিলোমিটারের রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল, সম্প্রতি
সেই রাস্তা সারিয়ে দেয় প্রশাসন, সেই রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছে
বলে অভিযোগ করে আজ প্রতাপপুর এলাকায় বিক্ষোভ দেখালো আইমা।
পরে পাঁশকুড়া থানার আই সি এসে ।বিক্ষোপকারীদের সঙ্গে কথা বলে যান চলাচল স্বাভাবিক করে।

Post Views: 90





