রাজ্যের শাসক দল তৃনমূলে আর যোগ দিতে চাননা নন্দীগ্রাম কুখ্যাত লক্ষন শেঠ।তাঁকে জোর করে ডেকে নিয়ে গেলেও তিনি নাকি যাবেন না তৃনমূলে।শনিবার সাংবাদিক বৈঠক করে এই দাবি করেছেন সিপিএমের প্রাক্তন সাংসদ।২০১১ সালের পরে দল ছেড়ে বিজেপি ঘুরে তিনি বর্তমানে কংগ্রেসে।
সাংবাদিকদের লক্ষন শেঠ বলেন তৃণমূলে যোগ দিতে চেয়েছিলাম, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে করে সুযোগ পেলেও তৃণমূলে যাবো না!
সাংবাদিক বৈঠকে তিনি বলেন কংগ্রেসে আছি, কংগ্রেসেই থাকবো। সুযোগ এলেও তৃণমূলে যাবো না। তৃণমূলে যোগ দিতে চেয়েছিলাম। কিন্তু তৃণমূল দলটা যেভাবে দুর্নীতিতে যুক্ত হয়ে পড়েছে, তাতে করে তৃনমুলে যোগ দেওয়ার সুযোগ পেলেও ওই দলে যাবো না।

লক্ষন বলেন গোটা শিক্ষা দপ্তরটাই জেলে ঢুকে গেছে। উন্নয়ন নেই। নিচুতলায়কে যে এই দলের মাথা বুঝে পারছিনা। গন্ডগোল বিশৃঙ্খলা পুরো দলটাকেই গ্রাস করে ফেলছে। তৃণমূলের ভবিষ্যত ভালো নয়।
তৃনমূল অবশ্য লক্ষন শেঠের বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ।স্থানীয় তৃনমূল নেতারা বলেন মিডিয়া ফুটেজ নিতে লক্ষন বাবু এই সব করে বেড়ান।






