কাঁথি পৌরসভা ৩নং ওয়ার্ডের অন্তর্গত বড় দারুয়া হাল বস্তির পুনরায় মহল্লাদার নির্বাচিত হলেন সেক শামসুদ্দিন রহিম, সর্দার সেক হাসেন আলি।
গত ১লা সেপ্টেম্বর বড় দারুয়া বস্তির কার্যালয়ে বস্তির সকল সদস্যদের নিয়ে একটি সাধারণ সভার আয়োজন করা হয়, এই সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন মহল্লাদার সেক নুরুল ইসলাম, প্রাক্তন জোন সর্দার শওকাত রহিম।সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি সিদ্ধান্তে মহল্লাদার নির্বাচিত হন সেক শামসুদ্দিন রহিম, সর্দার সেক হাসেন আলি।

এই সাধারণ সভায় অবৈধভাবে মহল্লাদার এবং সদ্দার নির্বাচিত হয়েছে। এই অভিযোগ তুলে প্রাক্তন মহল্লাদার সেক আজিজুল উদ্দিনের অনুগামীরা কাঁথি মুসলিম শরাহ্ কমিটিতে অভিযোগ জানায়। এই অভিযোগের ভিত্তিতে কাঁথি মুসলিম শরাহ্ কমিটির পক্ষ থেকে দুজন প্রতিনিধি পাঠানো হয়। সেক ওমর ফারুক ও রাজ মোঃ খান। এদের উপস্থিতিতে গতকাল বিকাল চারটায় পুনরায় বড় দারুয়া হাল বস্তিতে একটি সাধারণ সভার আয়োজন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন বড় দারুয়া জোন সর্দার সেক মুক্তার আলি।
সভায় উপস্থিত ছিলেন ২৩৯ জন হাল বস্তির সদস্য। তাদের মধ্যে থেকে ১৬২ জন সদস্য জানান,যে গত ১লা সেপ্টেম্বর আমাদের হাল বস্তির কার্যালয়ে সাধারণ সভার মধ্য দিয়ে যিনি মহল্লাদার ও সর্দার নির্বাচিত হয়েছিলেন আমরা পুনরায় তাকেই সমর্থন জানাচ্ছি।
শরাহ্ কমিটির থেকে আগত দুজন প্রতিনিধিরা, প্রাক্তন মহলাদার অনুগামীদের দু’ঘণ্টা সময় দেন। এবং ঘোষণা করেন আপনারা যদি বস্তির সদস্যদের মধ্য থেকে একের তৃতীয় অংশ লিখিত সমর্থন যদি দেখাতে পারেন। তাহলে আজকের সাধারণ সভায় বন্ধ রেখে। পুনরায় গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে। কিন্তু দু ঘন্টার পরে দেখা যায় মাত্র ৭৭ জনের সদস্য সমর্থন প্রাক্তন মহল্লাদার অনুগামীদের পক্ষে।
এই দেখে কাঁথি মুসলিম শরাহ্ কমিটির দুই প্রতিনিধি গত ১লা সেপ্টেম্বর নির্বাচিত হওয়া মহল্লাদার সেক শামসুদ্দিন রহিম এবং সর্দার শেখ হাসান আলীকে পুনরায় নির্বাচিত করেন। এই সভার সভাপতি সেক মুক্তার আলি, সাধারণত সভা সুস্থভাবে হওয়ায় সকল সদস্যদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন এবং নবনিযুক্ত মহল্লাদার ও সর্দার ।






