Select Language

[gtranslate]
১৬ই বৈশাখ, ১৪৩৩ বুধবার ( ২৯শে এপ্রিল, ২০২৬ )

।। হলদিয়ায়ার শ্যামল আদকের দুর্নীতির তদন্তে পুলিশ ।।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও হলদিয়া।বৃহস্পতিবার রাত থেকে জেলার দুই প্রান্তে দুর্নীতির বিরুদ্ধে পুলিশের জোড়া অভিযান ।

একদিকে কাঁথিতে যখন শুভেন্দু অধিকারীর ভাই বিজেপি নেতা সৌম্যেন্দু অধিকারীকে পথবাতি দুর্নীতি কান্ডে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ,সেই সময়ে শুভেন্দু ঘনিষ্ঠ হলদিয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান শ্যামল আদকের বিরুদ্ধে সক্রিয় হতে দেখা গেল রাজ্য পুলিশকে৷ সূত্রের দাবি, পুলিশি অভিযানে শ্যামলের বিরুদ্ধে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে৷ যা আগামীদিনে দুর্নীতি তদন্তে অনেক অজানা তথ্য সামনে আনতে পারে বলেই পুলিশের দাবি৷

হলদিয়া পুরসভার চেয়ারম্যান পদে থাকার সময়ে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ  শ্যামল আদকের কোটি কোটি টাকা টেন্ডার দূর্নীতি করার হদিস পেলো পুলিশ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে। 


তিনি জানান, গত ২৯ সেপ্টেম্বর এক অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তে নেমে জানতে পারি হলদিয়া একাধিক কাজের টেন্ডারের নামে নিজের পরিবারের সদস্যকে কাজ পাইয়ে দিয়েছে। কোটি কোটি টাকা দূর্নীতি হয়েছে। 


আমরা হলদিয়া পৌরসভার একাধিক নথি সংগ্রহ করেছি। অবৈধ কাগজপত্র ব্যবহার করে পরিচতদের কাজ পাইয়ে দিতো। তদন্ত প্রক্রিয়া চলছে। এই কাজের সাথে আর কারা কারা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে।

জেলার দুই প্রান্তে দলের দুই নেতাকে দুর্নীতির দায়ে তদন্তের মুখে পড়তে হওয়ায় স্বাভাবিক কারনে অস্বস্তি বাড়ছে বিজেপির।

Related News

Also Read