Select Language

[gtranslate]
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৩ই জুন, ২০২৬ )

।। পুজার আগেই লক্ষী লাভঃকোটি টাকার তেলিয়াভোলা উঠলো দিঘায় ।।

রাত পোহালে লক্ষী পুজা আর তার আগের দিন দিঘায় মৎস্যজীবিদের জালে উঠলো প্রায় কোটি টাকার তেলিয়াভোলা মাছ।

পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনা হল পূর্ব ভারতের সর্ববৃহত্তম নোনা মাছের নিলাম কেন্দ্র।সেখানেই শনিবার উঠলো ২২টি তেলিয়া ভোলা ।স্থানীয় ব্যাবসায়ীদের থেকে জানা গেছে মৎস্যজীবিদের জালে ওঠা এই মাছ গুলির বাজার মূল্য প্রায় কোটি টাকা।



শনিবার ভূবন বেরার একটি ট্রলার জালে ওঠা এই ২২টি তেলিয়াভোলা নিয়ে বি সি বি কাঁটায় নিয়ে আসে । যার এক একটির ওজন ২০-২২ কিলো করে।

স্থানীয় ব্যাবসায়ীদের থেকে জানা গেছে কলকাতার একটি কোম্পানির সঙ্গে ১৪ হাজার ৮০০ টাকা কিলো দরে নিলাম চলছে। এখন পর্যন্ত ৬৫ লক্ষ টাকা পেরিয়ে গেছে।

এই মাছ গুলো দেখতে ভিড় জমান দিঘায় আগত পর্যটক থেকে মৎস্য ব্যবসায়ীরা । স্থানীয় সূত্রে জানা যায় এই মাছ বিদেশের রপ্তানি হয়। এবং এই মাছ থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলেই দাম এত বেশি ৷ এখন পর্যন্ত নিলাম চলছে।

Related News

Also Read