Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

।। সিনেমা হল ভাঙ্গাতে গিয়ে আহত শ্রমিক ।।

প্রদীপ কুমার সিংহ:-সিনেমা হল ভাঙ্গার কাজ করতে গিয়ে ফলস সিলিং ভেঙ্গে মাথায় পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এক শ্রমিক।

আহত ব্যক্তির নাম মিনারুল শেখ (৫১)। বাড়ি মুর্শিদাবাদ জেলায়। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর রেল স্টেশন এর কাছে মিলন সিনেমা হলে।



আহত ব্যক্তি সাংবাদিককে বলে আজ সকালে যখন মিলন সিনেমা ভাঙার কাজ করছিল তখন হঠাৎ একটি দেওয়ালের ফলস সিলিং ভেঙে তার মাথায় পড়ে এবং সে মাটিতে পড়ে যায়।

সঙ্গে সঙ্গে অন্য শ্রমিকরা তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে যায় তার মাথায় তিনটে সেলাই পড়ে। মিনারুল সেখ একটা ঠিকাদার সংস্থার হয়ে মিলন সিনেমাটি একমাস ধরে ভাঙার কাজ করছিল শনিবার হঠাৎ এই দুর্ঘটনাটি ঘটে।

Related News

Also Read