Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

হিন্দু মহাসভার মহিষাসুর মহাত্মা গান্ধীর আদলে !!

মহিষাসুর নয়, দেবী দুর্গার হাতে বধ হচ্ছেন মহাত্মা গান্ধী ! এমনই প্রতিমা সজ্জা দেখা গেল কসবার রুবি পার্কে।যদিও মহাত্মা গান্ধীকে ‘অসুর’ হিসাবে দেখানো হয়নি। তাঁর সঙ্গে মিলটা নিতান্তই কাকতালীয়। বিতর্কের মুখে পড়ে এমনটাই জানাচ্ছেন দক্ষিণ কলকাতার রুবি পার্কের অখিল ভারতীয় হিন্দু মহাসভার দুর্গাপুজোর উদ্যোক্তা চন্দ্রচূড় গোস্বামী। নিজেকে ওই সংগঠনের রাজ্য সভাপতি বলে দাবি করেছেন তিনি। 

দায় এড়ালেও স্বভাবতই এই ঘটনাকে ঘিরে তুঙ্গে বিতর্ক। তীব্র সমালোচনার মুখে পড়েছে হিন্দু মহাসভা। 



রবিবার, সপ্তমীর সন্ধ‌্যা পেরতেই দুর্গাপ্রতিমার বিতর্কিত ছবি সামনে আসে। সোশ্যাল মিডিয়ার দৌলতে তা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
ঘটনাচক্রে রবিবার মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মদিবস পালিত হয়েছে দেশ জুড়ে। ওই দিনটি আন্তর্জাতিক স্তরে অহিংসা দিবস হিসাবেও পালিত হয়ে আসছে ২০০৭ সাল থেকে। 

বিতর্কের মাঝেই পুলিশ এসে অসুর বদলে গিয়েছে।তবে ঘটনাটিকে ঘিরে নিন্দার ঝড় বইছে সারা রাজ্য জুড়ে

Related News