বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ পঞ্চায়েত সমিতিতে অনুষ্ঠিত হল সংবর্ধনা প্রদান অনুষ্ঠান।
ব্লক প্রশাসন সূত্রের খবর, এদিন এগরা ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের তরফে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতি উত্তম বারিককে সংবর্ধনা প্রদান করা হয়।
এদিন জেলা সভাধিপতিকে স্মারক ও মানপত্র তুলে দেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ এর বিডিও সুমন ঘোষ, জেড়থান গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিজন বিহারি সাউ প্রমুখ।

Post Views: 63





