রাজ্যের শাসক দল তৃনমূলের যুব সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলার ফের সভাপতি হলেন সুপ্রকাশ গিরি।রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি এর আগে সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার যুব সভাপতির দায়িত্ব পালন করেছেন।এমনকি পূর্ব মেদিনীপুরকে দল সাংগঠনিক ভাবে দুই ভাগে ভাগ করার পর কাঁথি সাংগঠনিক জেলায় সভাপতি হিসাবে সুপ্রকাশকেই বেছে নিয়েছিলেন যুব তৃনমূল কংগ্রেসের সর্বাধিনায়ক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সংগঠনে ব্যাপক পরিবর্তন আনছেন তৃনমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।তবে সুপ্রকাশ গিরির ক্ষেত্রে কোন বদল নেই । চার-পাঁচ মাস আগে দল তাঁকে কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান করেছে।কয়েক দিন আগে বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন।
সুপ্রকাশ গিরির একের পর এক পদে স্থলাভিষেকে ক্ষুব্ধ তার বিরোধী শিবিরের লোকেরা হতাশ।তাঁরা কয়েক দিন ধরে প্রচার করছিলেন যুব তৃনমূলের জেলা সভাপতি পদে অন্য কাউকে নিয়োগ করবে দল ।তবে সেই প্রচার যে ভুল সুপ্রকাশ গিরিকে ফের জেলা যুব তৃনমূলের সভাপতি নিয়োগ দিয়ে প্রমান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়






