রাজ্যের শাসক দল তৃনমূলের এক নেতার বিরুদ্ধে সমবায় কৃষি উন্নয়ন সমিতির টাকা নয়ছয়ের অভিযোগ উঠলো। এই তছরূপে জড়িত নেতার বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন শুরু করলো গ্রাহকেরা। স্বাভাবিক কারনে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে।
দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁথি ৩ ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বহিত্রকুন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড।
গ্রাহকদের থেকে অভিযোগ উঠেছে, এই সোসাইটিতে সাধারণ গ্রাহকের জমানো টাকা নয়ছয় করেছে সোসাইটির সেক্রেটারি ও ম্যানেজার। প্রসঙ্গত কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অখিলেশ পন্ডা এই সোসাইটির সেক্রেটারি ও সমীরন দাস এই সোসাইটির ম্যানেজার। বহিত্রকুন্ডা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এর আর্থিক নয়ছয়ের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথিতে।
জানা গেছে এই সমবায় সমিতি প্রায় ২০০ বছরের পুরানো।প্রচুর মানুষের সাথে জড়িত এই সমবায়।আর্থিক দুর্নীতির কারনে প্রায় এক বছর ধরে বন্ধ থাকায় গ্রাহকদের বিপদের সম্মুখীন হতে হচ্ছে।আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এর প্রভাব পড়বে বলেও মনে করছে রাজনৈতিক মহল






