Select Language

[gtranslate]
১৮ই আষাঢ়, ১৪৩৩ বৃহস্পতিবার ( ২রা জুলাই, ২০২৬ )

।। কাঁথি শিশুমহলে মহালয়া আগমনী অনুষ্ঠান ।।

শতাব্দী প্রাচীন কাঁথি ক্লাবের গঙ্গাধর ভবন সংলগ্ন মাঠে আজ বিকেলে কাঁথি শিশু মহলের উদ্যোগে আগমনীর সুরে সুরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁথি শিশু মহলের সভাপতি অনিল মিশ্র, সহ-সম্পাদক নিশিথ রঞ্জন মাইতি,কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি, কাঁথি ক্লাবের সম্পাদক কৃষ্ণেন্দু মাইতি, প্রাক্তন সম্পাদক তথা কাঁথি ক্লাব গ্রন্থাগারের বর্তমান সম্পাদক তিমির বরণ পণ্ডা, শিশুমহল সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন কমিটির সভাপতি অঞ্জন কুমার দাস,দীপক কুমার রক্ষিত প্রমুখ।


” মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে” শীর্ষক সমবেত উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেই সঙ্গে ছিল আবৃত্তির কোলাজ, কচিকাঁচাদের নৃত‍্য এবং শ্রী শ্রী চণ্ডীপাঠ, সঙ্গীত ও নৃত্য সহযোগে ‘আগমনীর আগমন বার্তা’ নৃত্য- গীতি আলেখ্য।চণ্ডীপাঠ,গ্রন্থনা ও সংগীতে ছিলেন সীতেশ পণ্ডা,দেব কুমার দাস, মহুয়া পণ্ডা। নৃত‍্য পরিচালনায় সন্ধ‍্যা দীন্দা, শুচিস্মিতা দাস,মঞ্জুশ্রী জানা,দেবাঞ্জলি মাইতি।উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন প্রাক্তনী প্রশিক্ষক প্রমথেশ মণ্ডল ও বেলাল উদ্দিন।

Related News

Also Read