Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। পূজার আগে অসহায়দের নতুন বস্ত্র প্রদান সোহমের ।।

পূজার মরসুমের আগেই অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন চন্ডীপুরের বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী।পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ১ব্লক তৃণমূলের উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়।

দুর্গা পূজার প্রাক মূহুর্তে ভগবানপুরের কোটানাউড়ি মোড়ে এই বস্ত্র দান কর্মসূচি পালন করা হয় বিধায়কের তত্ত্বাবধানে। দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন চন্ডীপুর বিধানসভার বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন দলের কাঁথি সাংগঠনিক চেয়ারম্যান অভিজিৎ দাস,ব্লক সভাপতি রবীন মন্ডল,প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু শেখর মাইতি, জেলা তৃণমূল সহ সভাপতি মদনমোহন পাত্র সহ অন্যান্য নেতৃত্বরা।



দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি গত বৃহস্পতিবার ভগবানপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ১৯টা আসনের সবকটিতেই তৃনমূল জয়লাভ করে। সেই জয়ী প্রার্থীদের সম্বর্ধনা দেওয়া হয় ওই একই মঞ্চে।

Related News

Also Read