Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। শিশির অধিকারীর দ্রুত সাংসদ পদ খারিজের দাবি তৃনমূলের ‌।।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা কাঁথির সাংসদ শিশির অধিকারীর সাংসদ পদ বাতিলের দাবি জানিয়ে ফের সোচ্চার হল তৃনমূল।উল্লেখ্য গত ২০২০ সালের ১৯ ডিসেম্বর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর থেকে দুরত্ব বাড়ে এই রাজ্যের শাসক দলের । তৃনমূলের টিকিটে শিশির কাঁথির ও দিব্যেন্দু তমলুকের সাংসদ।

তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন । শিশিরের সাংসদ পদ খারিজের বিষয়টি বর্তমানে সংসদের প্রিভিলেজ কমিটির হাতে রয়েছে। এদিন সুদীপের দেওয়া চিঠি সেখানেই পাঠিয়ে দেওয়া হবে বলে তাঁকে আশ্বস্ত করেছেন স্পিকার ওম বিড়লা।

জানা গেছে বিড়লার সঙ্গে দেখা করে সুদীপ যে চিঠি দিয়েছেন তাতে শিশিরের জবাবে তাঁরা যে সন্তুষ্ট নয়, সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। শিশিরের বিরুদ্ধে যাতে দ্রুত দলত্যাগী বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হয়, সে দাবিও করেছেন সুদীপ।

তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন,বছর পার হতে চলল ,তা সত্ত্বেও শিশিরের ক্ষেত্রে কোনেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা। চিঠি ও শুনানির গেরোতেই আটকে।

তবে তৃনমূল দ্রুত শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ করে অভিযোগের হেস্থনেস্থ চায় স্পষ্ট করেছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ।

Related News

Also Read