Select Language

[gtranslate]
২৯শে মাঘ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। বিধানসভার ধারা বজায় রেখে ভেকুটিয়া সমবায় সমিতি বিজেপির ।।

নন্দীগ্রামে বড় জয় পেল বিজেপি । দীর্ঘ দিন তৃণমূলের হাতে থাকা ভেকুটিয়া সমবায় সমিতি দখল করল গেরুয়া শিবির। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের সমবায় নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়। ১২টি আসনে অনুষ্ঠিত হয় নির্বাচন। এর মধ্যে ১১টি আসন দখল করেছে বিজেপি। মাত্র ১টি আসনে কোন ভাবে জয় পেয়ে মুখ রক্ষা হয়েছে রাজ্য শাসক দলের । এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


নন্দীগ্রাম বরাবর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের গড় হিসেবে পরিচিত। বিধানসভা নির্বাচনের পর অবশ্য বঙ্গ রাজনীতিতে বড় বদল এসেছে। বিধানসভা ভোট পরবর্তী উপনির্বাচনগুলির অধিকাংশতেই একচেটিয়া দাপট দেখাতে দেখা গিয়েছে রাজ্য শাসক দলকে। বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জয়ী হয়েছিলে শুভেন্দু অধিকারী। সেই সময় তৃণমূলের তরফে ভোটে কারচুপি করার অভিযোগ উঠেছিল। যদিও সেই যাবতীয় দাবি খারিজ করে দিয়েছিল বিজেপি।

নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চল কয়েক বছর ধরেই বিজেপির শক্ত ঘাঁটি। গত বিধানসভা ভোটের লড়াইয়ে এই অঞ্চল থেকে প্রায় ছ’হাজার ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে এগিয়েছিলেন বিরোধী দলনেতা।

Related News

Also Read