Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। ডেঙ্গু প্রতিরোধের দাবিতে অবস্থান বিক্ষোভ ।।

পূর্ব মেদিনীপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধে দ্রুততার সাথে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জীবনদায়ী ৮০০ টি ঔষধের অস্বাভাবিক দামবৃদ্ধি প্রতিরোধ, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ঔষধ ছাঁটাই বন্ধের সিদ্ধান্ত বাতিল, কেন্দ্রের আয়ুষ্মান ও রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের পরিবর্তে বিনামূল্যে সমস্ত রোগীর পরিষেবার বন্দোবস্ত এবং যতদিন তা না হচ্ছে ততদিন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা সহ জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের শূন্য পদে ডাক্তার-স্বাস্থ্যকর্মী নিয়োগের দাবিতে আজ সারা বাংলা হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা শাসক-জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলা হাসপাতালের সুপারের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।


ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন নারায়ণ চন্দ্র নায়ক, ডাঃ সন্তোষ মাইতি,জয়দেব ঘড়া, রামচন্দ্র সাঁতরা,দীপক জানা প্রমুখ।

এছাড়াও তমলুক হাসপাতাল মোড়ে বিক্ষোভ অবস্থানেরও কর্মসূচি রূপায়িত হয়। শতাধিক মানুষ এই কর্মসূচিতে যোগ দেন।

বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কনভেনার ডাক্তার বিশ্বনাথ পড়িয়া ও অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র কর্মসূচী পরিচালনা করেন সংগঠনের জেলা আহ্বায়ক প্রনব মাইতি।

Related News

Also Read