চলতি নিম্নচাপজনিত বৃষ্টিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,হাওড়া,উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা,নদীয়া প্রভৃতি জেলাগুলির ফুলচাষের ব্যপক ক্ষতি হয়েছে।
মূলতঃ গাঁদা, দোপাটি, রজনীগন্ধা সহ বিভিন্ন ধরনের নরম প্রকৃতির ফুলের গাছগুলির গোড়ায় জল জমে গাছগুলি মরে যাবে।
পাপড়িযুক্ত ফুলে জল ঢুকে গিয়ে ওই পাপড়িগুলি পচে ফুলের গুনমান নষ্ট হবে। ফলস্বরূপ পূজোর মুখে ফুল উৎপাদন ব্যাহত হবে। স্বাভাবিক ভাবেই দামবৃদ্ধিরও সম্ভাবনা থাকছে।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে ফুলের দাম একেবারে কম ছিল। এরপর এই বৃষ্টিতে ফুলের ব্যপক ক্ষতি ফুলচাষীদের চরম সমস্যার মধ্যে ঠেলে দিল।

Post Views: 78





