Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। ট্রেনে লাইনে কাটা গেল নার্সিং ছাত্রীর পা ।।

প্রদীপ কুমার সিংহ :- মামার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে রেল লাইনে কাটা পড়লো এক নার্সিং ছাত্রীর পা।

জানা গেছে মামার বাড়ি থেকে বাড়িতে ফেরার সময় স্টেশনে টাল সামলাতে না পারায় নিয়ন্ত্রন হারিয়ে লাইনে পা পড়ে যায়। সেই সময়ে ট্রেন তার পায়ের উপর দিয়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার শিয়ালদা সাউথ সেকশনে বারুইপুর স্টেশনে চার নম্বর প্লাটফর্মে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময়।

ছাত্রীর নাম পূর্বাশা পুর্কায়েত (১৯) বাবার নাম গৌতম পুরকাইত।বাড়ি বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর জয়াতলার নাচন গাজী এলাকায়।

পরিবারের সূত্রে খবর পূর্বাশা এক বছর হয়েছে ব্যাঙ্গালোরে নার্সিং ট্রেনিং নিচ্ছিল।ছুটিতে মামার বাড়িতে গিয়েছিল ওই ছাত্রী। মঙ্গলবার ১১টা নাগাদ আপ শিয়ালদা ডায়মন্ড হারবার ট্রেন এ হোঁটোর থেকে বারইপুর স্টেশনে নাবে এক নম্বর প্লাটফর্মে। সেখান থেকে ৪ নম্বর প্লাটফর্মে যায় লক্ষীকান্তপুর ডাউন ট্রেন ধরার জন্য। চার নম্বর প্ল্যাটফর্মে থাকার সময় লাইনের ঝুঁকে ট্রেন আসছিল কিনা দেখতে হঠাৎ ওই ছাত্রী লাইনের মধ্যে পড়ে যায় এমন সময় ডাউন লক্ষীকান্তপুর ট্রেন বারইপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে ঢুকছিল পূর্বাশা লাইন থেকে উঠতে না পারায় ট্রেনে তার পা কাটা যায় স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে যাত্রীরা চেঁচামেচি করতে ট্রেনের ড্রাইভার ট্রেনটি দাঁড় করিয়ে দেয় সঙ্গে সঙ্গে।

বারুইপুর স্টেশনে জিআরপিতে খবর গেলে জিআরপির আধিকারিক কর্মীরা গুরুতরো আহত অবস্থায় পূর্বাশা কে সঙ্গে সঙ্গে বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার চিকিৎসা চলে।

Related News

Also Read