Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। শিক্ষকের ভূমিকায় বারুইপুর হাই স্কুলে বিধায়ক ।।

প্রদীপ কুমার সিংহ:- ডক্টর সর্বপল্লী রাধা কৃষ্ণের ১৬০তম জন্ম দিবস উপলক্ষে শিক্ষক দিবস পালন হয় প্রতিটা স্কুল, কলেজ, শিক্ষালয়ে । সোমবার এই শিক্ষক দিবসের দিনেও বিধায়কের কাজ ফেলে নিজের স্কুলে ছুটে এসেছিলেন বিশ্বনাথ দাস। ছাত্রদের নিয়ে ক্লাসে বসে পড়সলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস।

বারুইপুর হাই স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বনাথ বাবু। ছাত্ররাও এদিন বিধায়ক শিক্ষককে কাছে পেয়ে খুব খুশি।

বিশ্বনাথ দাস বললেন, শিক্ষকতা দিয়েই আমার কর্মজীবন শুরু। তারপর রাজনীতির মধ্যে ঢুকে পড়ে মানুষের পাশে দাঁড়াতে বিধায়ক হওয়া। এর মধ্যেই আমি স্কুলে নিয়ম মেনেই আসি। আর শিক্ষক দিবসে ছাত্রদের কাছে আসা এক পরম প্রাপ্তি।
বারুইপুর হাই স্কুলে শিক্ষক দিবস কে ঘিরে নানা অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছিল, ছাত্ররা শিক্ষকদের চন্দনের ফোঁটা ও গোলাপ ফুল এবং বিভিন্ন উপহার দিয়ে সন্মান দেয়, ছিলেন প্রধান শিক্ষক শুভ্রজিৎ সেনাপতি। আজকের এই অনুষ্ঠান দেখার পর প্রধান শিক্ষক শুভজিৎ সেনাপতি ছাত্রদের এই অনুষ্ঠানে খুবই আপ্লুত হয়েছেন।

Related News

Also Read