পুলিশ সমাজের বন্ধু । এই বার্তাকে সামনে রেখে উজান ওয়েলফেয়ার ট্রাস্টের তরফে সভাপতি সাগর কান্ডারের নেতৃত্বে খেজুরী থানা এবং ভূপতিনগর থানার পুলিশ আধিকারিকদের সাথে চারাগাছ,উত্তরীয়, রাখী ও স্মারক, মিষ্টি সহযোগে শুভেচ্ছা বিনিময় করা হয় ।
এছাড়া খেজুরী থানায় নতুন ওসি অমিত দেবকে বরণ করে নেওয়া হয় । উজানের এহেন আয়োজনে দুই থানার সকল স্তরের কর্মী থেকে উচ্চ পর্যায়ের আধিকারিক সকলে খুশি ।
ভূপতিনগর থানার ওসি এম. ডি আলী জানান ” বর্তমান দিনে পুলিশকে খুব কম জনই ভালো মনে করে সেই সময় উজান যেভাবে আমাদের সম্মান জানালো আমরা সম্মানিত । ”
খেজুরী থানার নবাগত ওসি অমিত দেব পূর্বের মতো সার্বিক দিক থেকে সহযোগিতা করার আশ্বাস দেন ।
উজানের তরফে এই কর্মসূচির তত্ত্বাবধায়ক শুভদীপ দিন্দা জানান ” পুলিশ কখনোই আমাদের শত্রু নয় বরং বছরের বেশিরভাগ সময় তাঁরা পরিবার পরিজন থেকে দূরে থেকে সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেভাবে সহযোগিতা করেন সেজন্য তাঁদের সম্মান জানাতে আমাদের এই কর্মসূচি । “






