ইন্দ্রজিৎ আইচ :- এবার পুজোর সময় মুক্তি পাচ্ছে অজিতাভ বরাট এর ছবি ” ভুতে বিশ্বাস করেন ?”
সম্প্রতি প্রিয়া সিনেমা হলের এক রেস্তোরায় সাংবাদিক সম্মেলনে হয়ে গেলো এই ছবির ট্রেলার লঞ্চ।
উপস্থিত ছিলেন এই ছবির মূল অভিনেত্রী শ্রীলেখা মিত্র , শ্রীলাজিত, তৃষা, সোনিয়া, কুশল চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, অনিন্দ পুলক ব্যানার্জী।
সাংবাদিক সম্মেলনে তরুণ পরিচালক
অজিতাভ জানালেন আজ ছবির পোষ্টার ও ট্রেলার লঞ্চ হলো।পুজোয় মুক্তি পাবে এই ছবি।
মোজোপ্লেক্স অরিজিনাল নির্মিত এই ছবিতে সংগীত ও শিল্প নির্দেশনা করেছেন রেশমী পোদ্দার ও তাপস দাস। কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন অমৃতা কোনার ও প্রিয়া ঘোষ।
চিত্রগ্রহণ করেছেন সুশোভন চক্রবর্তী। ছবিটি প্রযোজনা করেছেন
প্রসেনজিৎ বাঁকুলি।

Post Views: 82





