Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

।। বাড়ির আলমারির ভিতর থেকে ১২টি বোমা উদ্ধার ।।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুরের মল্লিকপুরের হাবিবচকের খান্না মোদির গলির চারতলা আবাসনের বন্ধ ঘরের আলমারি থেকে ১২টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

সোমবার বিকালে বারুইপুর থানার মল্লিকপুর পুলিশ ফাঁড়িতে। এই খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে নড়েচড়ে বসে। সঙ্গে সঙ্গে খবর যায় বারুইপুর এস ডি পিও ইন্দ্র বদন ঝা কাছে।

এস ডি পি ও এবং বারুইপুর থানার আই সির নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে যায়। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। সিআইডির বোম স্কোয়াডে একটি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ১২ টি বোমা উদ্ধার করে।

আলমারির ভেতর কিছু ও একটা বস্তার মধ্যে কিছু বোম ছিল ।ওই এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নির্জন জায়গাতে বোম গুলি নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে সিআইডি বোম নিষ্ক্রিয় টিম।

বারুইপুরের এসডিপিও ইন্দ্র বদন ঝাঁ সাংবাদিকদের জানিয়েছে, মল্লিকপুরে যে বাড়ি থেকে বোম উদ্ধার হয়েছে তা রুকসানা বেগম নামে এক মহিলার বাড়ি। তিনি বাড়িতে ছিলেন না।

তার আত্মীয় আসরফি বেগম এদিন বিকেলে ১০০ ডায়ালে ফোন করে জানায় সে বাড়িতে ঢুকে আলমারির মধ্যে কাগজে মোড়া অবস্থায় বোম দেখতে পেয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কী কারনে আলমারিতে বোমা রাখা ছিল তা নিয়ে রহস্য দেখা দিয়েছে। পুরো এই অপারেশনটি চলে বিকেল চারটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত। তিনি আরো বলেছেন যে আলমারিতে কারা বোম রাখল তা থানায় একটি কেস করে তদন্ত শুরু করবে।

Related News