Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

।। বারুইপুর পোস্ট অফিসের লিঙ্ক না থাকায় দুর্ভোগ সাধারন গ্রাহকদের ।।

প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর পোস্ট অফিসে গত চারদিন ধরে লিঙ্ক না থাকায় সাধারণ গ্রাহক চরম সমস্যায় ভুগছে। বারুইপুর পোস্ট অফিসে লিংক না থাকায় টাকা জমা দিতে পারছে না বা টাকা তুলতে পারছে না সাধারণ গ্রাহকরা।

বারুইপুর পোস্ট অফিস দক্ষিণ চব্বিশ পরগনা জোনাল অফিসের হেড অফিস। এখানে গ্রাহকের সংখ্যা প্রচুর। বহু দূর থেকে সাধারণ মানুষ এই পোস্ট অফিসে নিজে আমানত সঞ্চয় করে।

কিন্তু গত শনিবার থেকে বারুইপুর পোস্ট অফিসে প্রায় চারদিন ধরে লিঙ্ক না থাকায় সাধারণ গ্রাহকেরা সমস্যায়। বিশেষ করে ৬০ বছরের উপর বৃদ্ধ বৃদ্ধা মানুষেরা তাদের পেনশন তুলতে পারছে না।

এদিন পোস্ট অফিস চত্বরে সাংবাদিকদের দেখে গ্রাহকরা ক্ষোভ উগ্রে দেয়। তারা বলেন টাকা পয়সা তোলা ও জমা দেয়ার জন্য পোস্ট অফিসে একটা মাত্র কাউন্টার খোলা আছে সেখানে লিংক এর অবস্থা একদম খারাপ।

এই ব্যাপারে বারুইপুর পোস্ট অফিসের পোস্টমাস্টারের নিলয় দত্ত সঙ্গে কথা বলে জানা যায় কয়েক দিন ধরেই নেট পরিষেবা ব্যহত হচ্ছে যার ফলে টাকা তোলা ও যাচ্ছে না বা ফেলাও যাচ্ছে না। বিশেষ করে মঙ্গলবার সারা পোস্ট অফিসেই লিংক নেই বলে তিনি জানান। তবে গ্রাহকরা যে কথা বলেছে তা ঠিক নয় মাঝে মাঝে লিঙ্ক আসছে ও গ্রাহক পরিষেবা দেওয়া হচ্ছে। মোট ছটা কাউন্টারের মধ্যে দুটো কাউন্টারে টাকা পয়সা লেনদেন করা হয়।তবে কাজ চলছে যত শীঘ্রই সম্ভব গ্রাহকদের পরিষেবা দেওয়া হবে।

Related News

Also Read