Select Language

[gtranslate]
১৪ই আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ২৮শে জুন, ২০২৬ )

।। তাল দিয়ে তৈরি নানা পদের প্রদর্শনী ও প্রতিযোগিতা ।।

পুরুলিয়া জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে তাল ও তাল জাতীয় দ্রব্যের প্রদর্শনী ও প্রতিযোগিতা হল পুরুলিয়ার রঘুনাথপুরে।

সেখানে ছিল নানা রকমের পদ। যেমন তালের ক্ষীর, তালের পায়েস, তালের সিঙ্গারা সহ তাল দিয়ে তৈরি প্রায় ৫৪ রকমের পদ। তার সঙ্গে তালপাতা দিয়ে তৈরি হাতপাখা, ঝাঁটা, ঝুড়ি, খেলনা নৌকা, প্লেট, ভিজিটিং কার্ড, বাঁশি। তাল শিল্পের প্রসারে ঘটনাতে ‘তাল দিবস’ নাম দিয়ে এই প্রদর্শনী ও প্রতিযোগিতার উদ্যোগ নেয় দফতর। গোটা রাজ্য সহ জেলা জুড়ে চলছে উদ্যান পালন সপ্তাহ। সপ্তাহের শেষ দিনে এই অনুষ্ঠান নজর কাড়ে এই জেলায়। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রঘুনাথপুরের মহকুমাশাসক তামিল অলিভা এস।

Related News

Also Read