Select Language

[gtranslate]
২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১১ই জুন, ২০২৬ )

।। বিহার থেকে অপহৃতা নাবালিকাকে উদ্ধার ।।

প্রদীপ কুমার সিংহ :- ফেসবুকে আলাপ ,আর তার থেকে প্রেম। আর সেই প্রেমেই সাড়া দিতে গিয়ে বিহারে পাচার হয়েছিল এক নাবালিকা। অবশেষে যৌনপল্লী থেকে পুলিশ উদ্ধার করে এই নাবালিকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর মল্লিকপুরে।

মাস চারেক আগে এক যুবকের সঙ্গে ফেসবুকে আলাপ হয় মল্লিকপুরে এক ১৬বছরের নাবালিকার । সেই সম্পর্ক ধীরে ধীরে প্রেমের রূপ নেয় আর সেই প্রেমে ডাকে সাড়া দিতে গিয়ে হাওড়া স্টেশনে দেখা করতে যায় মল্লিকপুরের ওই নাবালিকা। আর সেই ছেলের সঙ্গে দেখা না পাওয়ায় বিহারে এক যুবকের সঙ্গে বিহারে পাড়ি দেয় ওই নাবালিকা।

সেখানে নিয়ে গিয়ে ওই বিহারে যুবক যৌনপল্লীতে বিক্রি করে দেয় ওই নাবালিকাকে। মেয়ে বাড়িতে না আসায় মেয়েটির বাড়ির লোক বারুইপুর থানার মল্লিকপুর ফাঁড়িতে একটি অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে একটি টিম বিহার পুনিয়া থেকে শুক্রবার সকালে ওই নাবালিকা মহিলাটিকে উদ্ধার করে নিয়ে আসে।

বারুইপুর থানার পক্ষ থেকে ওই নাবালিকাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে শুক্রবার। সেইসঙ্গে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।

Related News

Also Read