Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

।। সেরা পেল সেরা পোস্ট মাস্টারের সম্মান ।।

কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগের উদ্যোগে ডাক বিভাগের পরিষেবা ও ব্যবসা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হল কাঁথি পৌরসভার সেন্ট্রাল বাস স্ট্যান্ডের জনমঙ্গল হলে ।

উপস্থিত ছিলেন ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কলের চিফ পোস্ট মাষ্টার জে চারুকেশী,কাঁথি মহকুমার সুপারিন্টেন্ড অসিত মোহান্তি,পি এম জি কুজুর প্রমুখ উচ্চ পদস্থ আধিকারীকেরা।কি ভাবে সাধারন মানুষের কাছে ডাক বিভাগকে আরো জনপ্রিয় করে তোলা যায়,সহজে কর্মীরা কি ভাবে মানুষের কাছে দফতরের পরিষেবা পৌঁছে দিতে পারেন আলোচনা হয় ।

সেই সভাতেই শ্রেয়ম আচার্যকে সেরা পোস্ট মাস্টারের সম্মান প্রদান করে ডাক বিভাগ।কাঁথি মহকুমায় ডাক বিভাগের ইতিহাসে সর্ব কনিষ্ঠ পোস্ট মাস্টার শ্রেয়ম আচার্য ওরফে সেরা ।সেই তাকেই এই এলাকার সেরা পোস্ট মাস্টারের সম্মানে ভূষিত করায় খুশী দফতরের প্রবীন কর্মীরাও।

Related News

Also Read