Select Language

[gtranslate]
১৩ই আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ২৭শে জুন, ২০২৬ )

।। ব্রীজ নির্মানে গড়িমসি,জীবনের ঝুঁকি নিয়ে পারাপার ।।

প্রদীপ কুমার মাইতি :- জীবনের ঝুঁকি নিয়ে টানা দুই বছর ধরে চলছে পারাপার,সব জেনেও কোন হেলদোল নেই প্রশাসনের ! এর জেরে ক্ষোভ বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের কৃষ্ণপুর এলাকার বাসিন্দাদের।

ব্রিজ তৈরিতে আশ্চর্যজনক ভাবে গড়িমসি। দু’বছর গড়িয়ে গেলেও এগোয়নি কাজ। এ দিকে, বর্ষা শুরু হতেই ভেঙেছে পারাপারের বাঁশের সাঁকো। ফলত, ঝুঁকি নিয়েই নৌকো করে চলছে পারাপার। কৃষ্ণপুর এলাকার বাসিন্দারা বলেন অস্থায়ীভাবে নদীর মধ্য দিয়ে রাস্তা তৈরি করে চলছিল যাতায়াত।
এর মধ্যে বর্ষনামায় বৃষ্টির জলে ভেঙে গিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কৃষ্ণপুর সহ বিস্তীর্ণ এলাকা। নদীতে জীবনের ঝুঁকি নিয়েই নৌকোয় চড়ে চলেছে পারাপার।



স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ এইভাবে প্রানের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকায় বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষদের। সমস্যার মধ্য দিয়েও প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে কয়েকশো ছাত্রছাত্রীদের। সরকারের কাছে আর্জি অতি দ্রুত যদি একটি ব্রিজ গড়ে তোলা যায় তাহলে তাদের অনেকটাই সুবিধা হয় এই পারাপারে।

নৌকার মাঝি জানিয়েছেন ঝুঁকি নিয়েই পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষদের। কখনো কখনো ভয়ও লাগে।যদি কোন অসাবধানবশত দুর্ঘটনা ঘটে যায় তার দায় কে নেবে?

Related News

Also Read